ঢাকাWednesday , 22 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী আব্দুল কাইয়ুম এর স্মরন সভা এবং দোয়া অনুষ্ঠিত

দেশ সময়
November 22, 2023 1:21 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ বিশিষ্ট সাংবাদিক বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মরহুম মোঃ মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর ৩য় মৃত্যু উপলক্ষে  স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত। ২২নভেম্বর রোজ: বুধবার বিকাল ৪টায় আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যোগে আয়োজিত স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসায় লেবুখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোক্তা প্রকৌশলী কামাল হোসেন এর সঞ্চালনায়  মরহুম মোঃ মহিউদ্দিন আব্দুল কাইয়ুম এর জীবন কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ মালেক মিয়া, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাওলানা মোঃ মাসুমবিল্লাহ সহ সুপারেনটেনডেন্ট আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা, ক্বারী আবু বকর।স্মরন সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও মরহুম আব্দুল কাইয়ুম এর জন্য দোয়ার দরখাস্ত করেন তার কন্যা বিশিষ্ট চিকিৎসক লিপিকা কাইয়ুম।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।