ঢাকাThursday , 16 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ভোররাতে যাত্রীবাহী বাসে আগুন

দেশ সময়
November 16, 2023 12:06 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ রূপনগর এলাকায় ভোররাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কালিয়াকৈর পৌরসভার রূপনগর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেখে যাওয়া তাকওয়া পরিবহনে ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে গাড়িটি সম্পন্ন পড়ে যায়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার (মৌচাক ফাঁড়ি) পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান, ভোর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।