ঢাকাFriday , 10 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা আওয়ামী ওলামা লীগের কর্মীসভা

দেশ সময়
November 10, 2023 4:10 pm
Link Copied!

মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরায় জেলা আওয়ামী ওলামা লীগের কর্মীসভা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী ওলামা লীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। আওয়ামী
ওলামা লীগের সহ-সভাপতি এস এম ফরিদ-উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কে এম আঃ মমিন সিরাজী,এবং শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ,সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু,
সহ- সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সহ অন্যরা। আলোচনা পর্ব শেষে মাওলানা মোঃ শাহাদাৎ হোসেনকে আহবায়ক করে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আজাদ হুসাইনকে সদস্য সচিব কর এ কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar