ঢাকাThursday , 9 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দলীয় কার্যলয়ের সামনে ককটেল বিস্ফোরণ , ৪টি ককটেল উদ্ধার

দেশ সময়
November 9, 2023 6:05 pm
Link Copied!

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে ককটেল বিস্ফোরণেরর ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে কসবা ইউনিয়ন আ.লীগের সোনাইচন্ডী আ.লীগ কার্যলয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা।তবে এতে কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরো ৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।এঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির ডাকা অবরোধ সমর্থনে বিএনপির লোকজন ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে ।পুলিশ স্পট থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
নাচোল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন,জামায়াত ও বিএনপির লোকজনই ইউনিয়ন আ.লীগের কার্যলয়ের সামনের গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar