ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে

দেশ সময়
November 8, 2023 6:35 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুর উপজেলা নহাটা ইউনিয়নে ফুলবাড়ী গ্রামে মোঃ রিয়াজুল ইসলাম (৩৬)নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিন মোল্লার পুত্র। এহত্যার ঘটনায় পরস্পর পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীন জানান, তার স্বামী গত মঙ্গলবার সন্ধ্যার আগে নহাটা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে সে তার স্বামীর মৃত্যুর খবর পান। তার স্বামীকে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকেরা হত্যা করে। স্বামী হত্যার বিচার চান বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। রিয়াজুল কে অসুস্থ অবস্থায় তার পরিবারকে না জানিয়ে উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। নিহতের মা রেহেনা বেগম জানান,,তার বুক থেকে সন্তানকে খালি করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অপর একটি সূত্র জানায়,,তার বিরুদ্ধে ফুলবাড়ী সধে নালা খাল থেকে মাচ চুরির অভিযোগে তাকে মারপিট করা হয়।
এ বিষয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন এর সঙ্গে তিনি জানান,, নিহত রিয়াজুল ইসলাম এর হাতে ও পায়ে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞান অবস্থায় ওই রোগীকে মঙ্গলবার দিন গত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করাও হয়। বুধবার সকালে ৬টা৩০মিনিটে তার মৃত্যু হয়।এব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,মঙ্গলবার দিনগত গভীর রাতে ফুলবাড়ী বাওড়ে মাচ চোর সন্দেহে রিয়াজুল নামের এক যুবককে পেটানো হয়।রাতে খবর আসলে তাকে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলা হয়। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ফোন করে জানায়,ওই রোগীর মৃত্যু হয়েছে। মৃত দেহ উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা মর্গে পাঠানো হয়।এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ৮ নভেম্বর সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমএন্ড অপস মোঃ তোফাজ্জেল হোসেন,শালিখা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান,থানার পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।