ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তদন্তের দাবি স্থানীয়দের

Link Copied!

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) প্রাঙ্গণে শহীদ মিনারে হাতুড়ি দিয়ে আঘাত করে একটি অংশ ভাঙার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement


‎প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিষ্ঠানের কৃষি ক্যাডার আহসান হাবীব নামের এক শিক্ষক হাতুড়ি দিয়ে শহীদ মিনারের একটি অংশে আঘাত করছিলেন।
‎প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী আজাদ মন্ডল জানান, সকালে গেটের কাছে যাওয়ার সময় তিনি ওই শিক্ষককে শহীদ মিনারে হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখেন। পরে বিষয়টি মুঠোফোনে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে জানান তিনি।


‎এ বিষয়ে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. মাহবুবার রহমান জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছেন। পাশাপাশি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও মুঠোফোনে অবহিত করেছেন।
অধ্যক্ষ আরও জানান, এর আগে ওই শিক্ষকের ফেসবুক লাইভ ভিডিও করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

Advertisement


‎তবে শহীদ মিনারে আঘাত করার অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আহসান হাবীবের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
‎শহীদ মিনারে আঘাত করার ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কোনো আইনগত অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar