ঢাকাFriday , 13 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

দেশ সময়
October 13, 2023 3:45 pm
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি: “মানব সেবায় অঙ্গীকারাবদ্ধ আমরা” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু করে তৃতীয়বারের মতো খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক সংগঠন এক কাপ চা।
সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীরকে একটি হুইল চেয়ার এবং ৮টি অসচ্ছল অসহায় পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ হলুদ প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সদস্য ডাঃ ফজলে রাব্বী, সদস্য ডাঃ মোঃ এনামুল হক, সদস্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সমাজসেবক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবিরসহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্য।
উল্লেখ্য, সংগঠনের সদস্যদের প্রতিদিনের এক কাপ চা এর সমমূল্যের টাকা ফাউন্ডে জমা করে। সে জমাকৃত টাকা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar