ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিরোধে সাংস্কৃতিক উদ্যোগের বিকল্প নেই: শফিকুর রহমান

Link Copied!

সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিবাদ বা বক্তৃতার মাধ্যমে নয়, বরং সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এ কারণে অপসংস্কৃতি আমাদের ওপর ভর করেছে, যাকে বলা যায় ‘কালচারাল অ্যাগ্রেশন’। এই সাংস্কৃতিক আধিপত্যবাদের প্রতিবাদ করে বক্তৃতা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই কেবল সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিরোধ করা সম্ভব। তখনই একটি জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাঁড় করানো সম্ভব।

Advertisement

বক্তব্যের শুরুতে তিনি নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার তিন গ্রুপে প্রথম স্থান অধিকারী তিন প্রতিযোগীকে পবিত্র কাবা ঘরে ওমরাহ করানোর ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাসূলের (সা.) পুরো জীবনের দিকে নজর দিলে দেখা যাবে, তাঁর জীবনে রাজনৈতিক কার্যক্রমের চেয়ে সাংস্কৃতিক কার্যক্রম সবচেয়ে বেশি। কারণ একটি সুন্দর গানও মানুষের অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দিতে পারে এবং অন্তরকে তরতাজা করতে পারে।

Advertisement

আলোচনা শেষে বিজয়ীদের প্রতি মহান আল্লাহর কাছে সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত।

অনুষ্ঠানে ‘নাতে রাসূল (সা.)’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নাত ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিরাতগ্রন্থ প্রদর্শনী, চিত্রাঙ্কন ও হাদিস ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং হাদিস ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সমাজসেবক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম বুলবুল এমপি, ব্যারিস্টার নজিবুর রহমান এমপি, অধ্যাপক মোক্তার আলী এমপি, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দামসহ দেশবরেণ্য গুণীজনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর। জমকালো এ আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংগীত পরিবেশন করে।

উল্লেখ্য, পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ দেশব্যাপী ‘নাতে রাসূল (সা.)’ প্রতিযোগিতার আয়োজন করে। তিন বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় কয়েকশ প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখান থেকে বিজ্ঞ বিচারকদের বিশ্লেষণ এবং দর্শকদের ভিউ ও কমেন্টের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ জনকে বাছাই করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।