ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতার সুযোগ পাবেন, এমন বাংলাদেশ চাই: জুবায়ের

Link Copied!

সাংবাদিকরা যেন সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পান এবং অন্যায়ভাবে হয়রানি বা ক্ষতির শিকার না হন—এমন একটি মানবিক বাংলাদেশ চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Advertisement

কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম, তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীনসহ অনেকে। কর্মশালায় সারাদেশের জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।

Advertisement

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েন। অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদের বিদায় হলেও ভিন্ন রূপে অনেকে রয়ে গেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ চাই- যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন, অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি কিংবা ক্ষতির মুখে পড়ার চ্যালেঞ্জ থাকবে না।’

অ্যাডভোকেট জুবায়ের বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে। এই কায়েমি শক্তি সর্বদা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। সুযোগ বুঝে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এজন্য আমাদের সাবধানে পথ চলতে হবে।

তিনি আরও বলেন, এই কায়েমি শক্তি ২৪-এর ৫ আগস্টের পর অনেক মিডিয়ার দখল নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও তারা একসময় উল্টো ছোবল দেবে—তাতে কোনো সন্দেহ নেই।

জামায়াতের দায়িত্বশীলদের যেকোনো ঘটনার তাৎক্ষণিক সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।