ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী, বক্তব্য রাখলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ৫৬ বছরের পথচলায় এই মাহফিল এখন শুধু চুনতী বা লোহাগাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামা ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এটি সীরাতচর্চা, ইসলামী শিক্ষা ও মানুষের মিলনের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।

Advertisement

নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষকে ন্যায়, ইনসাফ, মানবিকতা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Advertisement

ঐতিহ্যবাহী এই মাহফিলে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষ সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে।

Advertisement

তিনি বলেন, দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না। আলেম-ওলামা, তরুণ প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি স্বাধীন, মর্যাদাশীল ও ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টে আরও প্রত্যাশা ব্যক্ত করা হয়, চুনতীর ঐতিহাসিক সীরাত মাহফিল প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে। পাশাপাশি মানুষের হৃদয়ে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।