গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিলের গভীর পানিতে ডুবে ময়নুল হক (৩৬) নামে এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায় ১০ বছর বয়সী মাহিন। ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য কোনো কিছু না ভেবেই পানিতে নেমে পড়েন বাবা ময়নুল হক।
ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে তিনি নিজেই বিলের গভীর পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিলের গভীর পানি থেকে ময়নুল হকের মরদেহ উদ্ধার করা হয়।
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
