ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া প্রোফাইলে এনআইডি তথ্য সংগ্রহের অভিযোগ, নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Link Copied!

ভুয়া প্রোফাইল ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহের অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আ. ছত্তারকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

নির্বাচন কমিশনের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন শাখার যুগ্ম সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আ. ছত্তার তার সিএমএস ব্যবহারকারী আইডি ‘asattar_up’ ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইলে ‘এনআইডি তথ্য সংগ্রহ’ করান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালিত অনুসন্ধানে এ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগের ধরন ও গুরুতরতা বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Advertisement

আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকার সময়ে মো. আ. ছত্তার প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতাসহ অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচন পরিচালনা এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।