ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য

Link Copied!

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ভোটার ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ছয়জন ভোটগ্রহণে অংশ নেননি।

Advertisement

ভোটকেন্দ্রে অনুপস্থিত থাকা সংসদ সদস্যরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সিলেট-৫ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং আরও একজন সংসদ সদস্য।

সংসদ সূত্র জানায়, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি।

Advertisement

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকেন্দ্রে তার অনুপস্থিতির নির্দিষ্ট কারণ জানা যায়নি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।

Advertisement

অন্যদিকে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান লন্ডনে এবং সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ড. ওসমান ফারুকের ব্যক্তিগত সহকারী টুটুল জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর দল থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট

দীর্ঘ ৩৫ বছর পর এবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দিতে পারেন।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। পরে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।