রাজধানীর নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নতুন ‘পিংক বাস’ (গোলাপি বাস) সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁও ডিপোতে সকাল ১০টায় এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন এই বাস সার্ভিসে শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বাসের চালক ও কন্ডাক্টরসহ সব কর্মীই নারী থাকবেন।
সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া রেল ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
