ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরিচয়ে রোগী দেখার অভিযোগ

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারের কাজী রোডে ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ ও ‘জেনারেল প্র্যাকটিশনার’ পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান তার সাইনবোর্ড ও ব্যবস্থাপত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও জেনারেল প্র্যাকটিশনার (জিপি) পরিচয় ব্যবহার করছেন। পাশাপাশি ব্যবস্থাপত্রে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বলেও উল্লেখ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান কোনো নিবন্ধিত চিকিৎসক না হয়েও ‘জেনারেল প্র্যাকটিশনার’ বা জিপি পরিচয় ব্যবহার করছেন। সাধারণত জেনারেল প্র্যাকটিশনার হিসেবে চিকিৎসাসেবা দিতে হলে স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) থেকে বৈধ নিবন্ধন থাকা প্রয়োজন।

Advertisement

অভিযোগ রয়েছে, মিজানুর রহমান কোনো ডিএমএফ বা স্বীকৃত মেডিকেল সার্টিফিকেট অর্জন না করেই ‘কম্পিউটার ডাক্তার’ পরিচয়ে এবং বিভিন্ন ডিগ্রির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. সৌমিত্র সিনহা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা প্রয়োজন। যাচাই-বাছাই শেষে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।