ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক-সন্ত্রাস দমনে দলীয় পরিচয় নয়, কঠোর পদক্ষেপের আহ্বান শাহজাহানের

Link Copied!

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

Advertisement

নোয়াখালীর সুধারাম থানা প্রাঙ্গণে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মো. শাহজাহান বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির ক্ষেত্রে তার রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া উচিত নয়। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় না দিয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

Advertisement

সমাবেশের আগে শহীদ ভুলু স্টেডিয়াম থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নিয়ে তিনি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, সাম্প্রতিক ফলাফলে ছাত্রীদের সাফল্য তুলনামূলকভাবে ভালো। একই সঙ্গে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়া ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মো. শাহজাহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।