ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিয়ানগরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

Link Copied!

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুরের জিয়ানগর থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জিয়ানগর উপজেলা শিবিরের সভাপতি রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শিবিরের অর্থ সম্পাদক মো. সাব্বির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহিদুর রহমান রাতুল।

Advertisement

আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।