ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যায় একজন আটক, খালি প্লটে তল্লাশি

Link Copied!

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের বাসার পাশের একটি খালি প্লটে তল্লাশি চালায় পুলিশ।

Advertisement

কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটক বাবুল মিয়ার বয়স আনুমানিক ৪০ বছর। তবে এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এর আগে বুধবার দুপুরে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

নিহতরা হলেন বিয়ানীবাজারের আকাখাজনা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে রায়নগর মিতালী আবাসিক এলাকায় বসবাসকারী আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে স্ত্রী ও গৃহকর্মীকে নিয়ে ওই বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন। তার চার সন্তানই বিদেশে অবস্থান করেন। তাদের মধ্যে দুজন যুক্তরাজ্য এবং দুজন যুক্তরাষ্ট্রে থাকেন।

Advertisement

ফলে ওই বাসায় আব্দুস সাত্তার, তার স্ত্রী ও গৃহকর্মী ছাড়া অন্য কেউ থাকতেন না বলে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।