ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

Link Copied!

গাইবান্ধায় মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-৩, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-৩ র‍্যাব-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও শিক্ষাবিদ মাজহারুল মান্নান। এ ছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সদস্যরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব একটি পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। তাই মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

Advertisement

বিপথগামী ও মাদকাসক্ত তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।