ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

Link Copied!

ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশদূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) মুন্সীগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বৃক্ষরোপণকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখলে হবে না; পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিতে হবে। বিএনপির ৩১ দফার কর্মসূচিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, পরিবেশ বিপর্যয় ও বায়ুদূষণের কারণে বিশ্বজুড়েই নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশের ক্ষতি কীভাবে কমানো যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে না দেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের দূষণ নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Advertisement

পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন স্থানে প্লাস্টিক ও পলিথিন পানিতে এবং জলাশয়ে ফেলা হচ্ছে। এসব বর্জ্য সহজে পচনশীল না হওয়ায় দীর্ঘদিন পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। পাশাপাশি ভবিষ্যতে শিল্পায়নের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষায় আরও বেশি নজরদারি প্রয়োজন।

বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দূষণের প্রভাবে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা স্বাস্থ্য খাতের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী, দেশে আগের তুলনায় ক্যানসার ও ফুসফুসজনিত জটিল রোগীর সংখ্যাও বেড়েছে।

তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ মতামত রয়েছে। তাঁদের চিন্তা ও পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

ভূঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।