ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

Link Copied!

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

সোমবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ।

Advertisement

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

[crp]

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক জানান, গাইবান্ধা জেলায় অন্তত ১২ লাখ গাছ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করা হচ্ছে।

পরে অতিথিরা বৃক্ষমেলায় স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।