ঢাকাThursday , 6 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান

Link Copied!

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস এবং এনসিপি জেলা শাখার সদস্য সচিব রাহাত ইবনে শহীদ। এছাড়া বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা শাখার মুখ্য সংগঠক আবু আবুজর গিফারী রাফি।

Advertisement

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে পৌর এনসিপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। একই সঙ্গে বক্তারা আগামী দিনে গাইবান্ধায় দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার আদায়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।