ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, মাতালেন দেশসেরা শিল্পীরা

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে হাজারো মানুষের সমাগম হয়েছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর আনুষ্ঠানিকভাবে কনসার্ট শুরু হলেও দুপুর থেকেই বিভিন্ন বয়সী মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন ঘিরে রাজধানীবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

কনসার্টে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, পারসা মাহজাবীন ও সেজান। এছাড়া মঞ্চ মাতায় দেশের পরিচিত ব্যান্ডদল কুঁড়েঘর, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।

Advertisement

অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে আশপাশের সড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়। তবে এ বিষয়ে আগেই ট্রাফিক নির্দেশনা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Advertisement

এদিকে একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। আয়োজকদের তথ্যমতে, এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস এবং ওয়ারফেইজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।