ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

দেশ সময়
June 27, 2026 10:55 am
Link Copied!

শক্তিশালী জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। খবর আল জাজিরার।

Advertisement

এর মাত্র দুদিন আগেই বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  এতে  অন্তত ৯২০ জন নিহত হযেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।  শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

Advertisement

তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন।

বাড়তে পারে মৃতের সংখ্যা

Advertisement

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও বেশি বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বিধিনিষেধ

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিল সরকার

উদ্ধারকাজ সহজ করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এতে মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে তথ্য ভাগাভাগি করতে পারছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar