ঢাকাFriday , 6 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বেড়েছে ক্রেতার চাপ, গরু সংকট গাবতলী হাটে

দেশ সময়
June 6, 2025 3:16 pm
Link Copied!

ক্রেতার চাপে গরুর সংকট দেখা দিয়েছে গাবতলী হাটে। ছোট-মাঝারি পশু রাখার নির্ধারিত জায়গাগুলো সকালেই খালি। তাই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না অনেক ক্রেতাই। ব্যাপারীর বলছেন, নতুন করে পশু না আসলে বিকেল নাগাদ খালি হাতে ফিরতে হবে ক্রেতাদের।

Advertisement

আজ বাদে কাল ঈদ। শেষে সময়ে তাই রাজধানীর হাটগুলোতে চলছে কোরবানির পশু বেচাকেনার ধুম। পরিবারসহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই। ১ থেকে ২ লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি।

গত কয়েকদিন সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচাবিক্রি। তবে ৬ লাখের বেশি দামের পশু নিয়ে ক্রেতাদের আগ্রহ নেই বলে জানালেন বিক্রেতারা। তারা বলছেন, বড় গরুগুলো কম দামে ছাড়লে লোকসান গুনতে হবে। তাই শেষ সময় পর্যন্ত তারা দেখতে চান।

Advertisement

তবে শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর গাবতলীর হাট ঘুরে দেখা গেল উল্টো চিত্র। হাটে দেখা দিয়েছে গরুর সংকট। ছোট-মাঝারি পশু রাখার নির্ধারিত জায়গাগুলো সকালেই খালি। ফলে ক্রেতারা কিনতে পারছেন না কাঙিক্ষত পশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।