ঢাকাThursday , 22 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফের শক্তিশালী ভূমিকম্প গ্রিসে, কাঁপল ইসরায়েলও

দেশ সময়
May 22, 2025 5:35 pm
Link Copied!

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলেও অনুভূত হয়, যা দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে।

Advertisement

তবে, এই ঘটনায় এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।