ঢাকাSaturday , 17 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নানিয়ারচর জোন

দেশ সময়
May 17, 2025 2:14 pm
Link Copied!

রাঙামাটি প্রতিনিধিঃ

Advertisement

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল)। নানিয়ারচর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দ্বিচানপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিশিরাম চাকমা কে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

শনিবার (১৭ মে) সকালে নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা বিতরণ করেন, নানিয়ারচর জোনের সিকিউরিটি অফিসার মেজর মো. আসিফুর রহমান (পিএসসি)।

Advertisement

এবিষয়ে মেজর আসিফ বলেন, নানিয়ারচর জোন সব সময় সাধারণ মানুষের পাশেই আছে। এলাকার নিরাপত্তা প্রদানের পাশাপাশি আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যেন সুখে ও শান্তিতে থাকে।

জানতে চাইলে নিশিরাম চাকমা জানায়, গত বৃহস্পতিবার সকালে আমার ঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার স্যার আমাকে ৪বান ঢেউটিন ও নগদ ১০হাজার টাকা প্রদান করেন। আমি নানিয়ারচর জোন কমান্ডার স্যারের প্রতি কৃতজ্ঞ।

Advertisement

এসময় নানিয়ারচর জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ ও স্থানীয় ইউপি সদস্য দীগন্ত চাকমা সহ উপকারীভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।