ঢাকাFriday , 11 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকাণ্ডে সক্রিয় থাকবো : জিএম কাদের

দেশ সময়
April 11, 2025 7:07 pm
Link Copied!

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।  

Advertisement

সমাবেশটি আয়োজন করা হয় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে। এ সময় আগামী রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় জাতীয় পার্টি।জিএম কাদের বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে-বিশ্ব বিবেক কীভাবে চুপ থাকতে পারে? আমাদের মনুষ্যত্ব কি হারিয়ে গেছে? ফিলিস্তিনিদের সকল ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে। 

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন জিএম কাদের। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বহু মানুষ নতুন করে বেকার হয়েছে। বেকার ও ক্ষুধার্তদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকারের ঘনিষ্ঠ মহল। তাদের দিয়ে মানুষকে ভয় দেখানো, হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। ফলে ফিলিস্তিন সমর্থনে আয়োজিত কিছু মিছিলে লুটপাট, ভাঙচুর ও আত্মসাতের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এভাবে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এসব ভয়-ভীতি পরোয়া করি না।

Advertisement

তিনি আরও বলেন, যারা দূরে আগুন লাগিয়ে ভাবছেন নিজেরা নিরাপদ, তারা ভুল করছেন। এই আগুন একদিন তাদের ঘরেও লাগতে পারে। সাধারণ মানুষের ওপর যে অত্যাচার চলছে, তা অবশ্যই শেষ হবে। আমরা সব অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।