ঢাকাWednesday , 5 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ার তেগাছিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই

দেশ সময়
July 5, 2023 8:11 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার তেগাছিয়া আলিফ এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর, রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ম্যানেজার আবু তালেব এর নিকট থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা লুট করেছে বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে জালালের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে আহত আবু তালেবের স্ত্রী কলি বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Advertisement

অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু তালেব মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মৃত আ: গনি হাওলাদারের ছেলে। তিনি তেগাছিয়া বাজারে অবস্থিত স্থানীয় রুবেল কাজী’র রড সিমেন্টে ও ধানের ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ম্যানেজার হিসেবে চাকরি করে আসছিলো। ঘটনার দিন দোকানের হিসেব নিকেশ শেষ করে বেচা-বিক্রির টাকা মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য তার বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় স্থানীয় জালালের দোকানে নিকটে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা গাজী মো. বেল্লাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবু তালেবের উপর অতর্কিত হামলা চালায়। তাকে মারধর করে গুরুতর আহত ও জখম করে তার নিকট থাকা ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত আবু তালেবের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে আহত আবু তালেবের স্ত্রী কলি বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কলাপাড়া থান ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar