ঢাকাSaturday , 12 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ভার্সিটি শিক্ষার্থী আহত

দেশ সময়
August 12, 2023 12:16 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি শিক্ষার্থী আহত হয়েছে। খুর দিয়ে তার দুই গালে ও গালায় আঘাত করা হয়। শুক্রবার শেষ বিকেলে শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থী রাহুল পৌর শহরের চিংগরীয়া এলাকার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে।
আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে লেখাপাড়ার পাশাপাশি অনলাই ব্যবসা করে। শুক্রবার বিকালে রাহুল বাসা থেকে বেড়িয়ে শেখ কামাল সেতুতে ঘুরতে যায়। পূর্বেই ওৎ পেতে থাকা বখাটে সন্ত্রাসী আল-আমীন তার উপর হামলা চালায়। এসময় তাকে খুর দিয়ে দিয়ে মারত্মকভাবে জখম করে। ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পৌছালে সন্ত্রাসী আল-আমীন পালিয়ে যায়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা রবিন্দ্র নাথ দাস শুক্রবার সন্ধ্যায় আল-আমীনে নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।