ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্ট পোশাক কারখানা খোলা নাকি বন্ধ? জানাল বিজিএমইএ

Link Copied!

আগামী বুধবার (৫ আগস্ট) পালিত হবে গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সরকারি সব অফিস-আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটি থাকবে কি না—তা নিয়ে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত চলতি বছরের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পোশাক কারখানায় ছুটি নির্ধারিত রয়েছে।

বিজিএমইএর ছুটির সূচিতে উল্লেখ করা হয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি প্রদান করতে হবে। সংশ্লিষ্ট বিধি অনুসারে এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণের ক্ষমতা মালিকপক্ষের থাকলেও অনুমোদিত ছুটির তালিকায় ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement

তবে শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ উৎপাদন চাহিদা, রপ্তানি সূচি বা ক্রেতার জরুরি অর্ডারের কারণে কোনো কারখানায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রচলিত শ্রম আইন ও বিধিমালা অনুসরণ করেই বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, সরকারি ছুটি ঘোষণা করা হলেও জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এসব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।