ঢাকাThursday , 7 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৩০ বছরের রেকর্ড ভাঙল মাউন্ট ফুজি

দেশ সময়
November 7, 2024 2:35 pm
Link Copied!

ইতিহাসের সবচেয়ে দেরিতে জাপানের মাউন্ট ফুজিতে এ মৌসুমে তুষারপাত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ১২ হাজার ফুট উঁচু চূড়ায় তুষারপাত শুরু হয়, যা ১৩০ বছরের মধ্যে সবচেয়ে দেরিতে।

Advertisement

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ মৌসুমের প্রথম তুষারপাতের সর্বশেষ সম্ভাব্য সময় ধারা হয়েছিল ২৯ অক্টোবর। কিন্তু পূর্বাভাস অনুযায়ী তা না হয়ে এক সপ্তাহ দেরিতে তুষারপাত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে দেরিতে তুষারপাতের পেছনে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়াজনিত থাকতে পারে।

প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। তারা জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়। ধীরে ধীরে সেখানে তুষারের আস্তরণ জমা হচ্ছে। এতে সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

Advertisement

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে ফুজির শিখর তুষারে ঢেকেছে। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর তুষারপাত হয়েছিল। এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল।

সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর শুরু হয়। তবে ২০২৩ সালের রেকর্ডে দেখা গেছে প্রথম তুষারপাত হয় ৫ অক্টোবর। আর এ বছর সব রেকর্ড ভেঙে সবচেয়ে দীর্ঘ সময় ফুজি তুষারশূন্য ছিল।

Advertisement

ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি একটি লাভাগঠিত সক্রিয় আগ্নেয়গিরি। ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত। মেঘমুক্ত পরিষ্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্য রকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি। অপর দুটি হলো, মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান। ২০১৩ সালের ২২ জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar