ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা মুখ থুবড়ে আছে, সংস্কার শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। স্থানীয় সরকার ব্যবস্থা বাহাল না থাকায় জনগণ চরম ভোগান্তির মধ্যে আছে। সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়। স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। মূলত স্থানীয় সমস্যার সমাধান এবং সরকারের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমের তদারকি ও নির্ধারিত সময়ে সমাপ্তি দেখবে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু জুলাই-২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানোত্তর স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ায় জনগণ কঠিন ভোগান্তিতে পড়েছে। নামকাওয়াস্তে প্রশাসক দিলেও লোকাল সমস্যার সমাধানে আশানুরূপ কোন উন্নতি দেখা যায়নি। জন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে অনেক রাজনৈতিক উত্তেজনা-অস্থিরতা কমে যাবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সক্ষমতাও জাতির সামনে স্পষ্ট হবে।

আজ (শুক্রবার) ২ মে-২০২৫, বিকাল ৫ টায় রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মাসিক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতী ওয়ালিউল্লাহ, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এড. মুস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, রাকিবুল ইসলাম, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মুফতী সিরাজুল ইসলাম, মুফতি আরমান হোসাইন, মুফতি সাব্বির আহমেদ, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

