ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সোলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের

দেশ সময়
November 16, 2024 3:09 pm
Link Copied!

কোনো গোপন পরিকল্পনা নয়, আইনী ও বিচারের মাধ্যমে প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার বিচার নিশ্চিতের চেষ্টা করবে ইরান। এমনটাই জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন।

Advertisement

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। 

মার্কিন গোয়েন্দাদের ধারণা, ৫ নভেম্বর নির্বাচনের আগে সোলেইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পকে খুনের ছক কষছিল ইরান।  এরমধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন ট্রাম্প।

Advertisement

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কমপক্ষে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে, যারা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ ছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী, তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শাকেরি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য, তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বরে ট্রাম্পকে পর্যবেক্ষন এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে তৃতীয় শ্রেনির কমেডি নাটক বলে অভিহিত করেন।

ইরানের তৃতীয় পক্ষের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো কথিত কোনো পরিকল্পনা নেই বলে সেপ্টেম্বরেই লিখিত আশ্বাস প্রদানের করেছিল।  

ইরানের দাবি, তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে সোলেইমানি হত্যার বিষয়টি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলি সম্পূর্ণভাবে মেনে চলে।

ইরান এবং ইরাক বারবার বলে এসেছে, আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধীদের, সংগঠক এবং হত্যার পৃষ্ঠপোষকদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তাদের বৈধ অধিকার।

একদিকে মার্কিন প্রশাসনকে আশ্বস্ত করলেও, সোলেইমানি হত্যার বিচার নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছে তেহরান।  যদিও তা কোন প্রক্রিয়ায় করা হবে, বা আদৌ কোনো আইনি উদ্যোগ নেওয়া হয়েছে কি না তা স্পষ্ট নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।