গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তিনি উপজেলার লালচামার এলাকার ভোরের পাখি স্কুল সহ ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন ।
পরিদর্শন শেষে লালচামা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন,ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ,গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুর, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

