ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সার কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় নতুন মন্ত্রিসভা কমিটি

Link Copied!

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও পরামর্শ দিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

Advertisement

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম দেশব্যাপী পর্যবেক্ষণ করবে নতুন এই কমিটি। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবে কমিটি। এর সাচিবিক সহায়তার দায়িত্ব পালন করবে কৃষি মন্ত্রণালয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি গঠনের এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নতুন কমিটির মাধ্যমে সার সংগ্রহ, বিতরণ ও ডিলার নিয়োগের ক্ষেত্রে সার্বিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।