ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় অনুমোদনহীন সার্জিক্যাল ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

দেশ সময় ডেস্ক
August 20, 2026 11:18 am
Link Copied!

সাতক্ষীরায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৬-এর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অননুমোদিতভাবে ক্লিনিক পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়।

Advertisement

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি পরিচালিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, জনস্বার্থে অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।