ঢাকাThursday , 29 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসান মাগুরায় নোমানী ময়দানে ঈদ-উল- আজাহা নামাজ আদায় করেছেন

দেশ সময়
June 29, 2023 2:05 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা): মাগুরায় ধর্মীয় মর্যাদা ও
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ- উল- আজহা উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ৮ টায় মাগুরার নোমানী ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ বিভিন্ন এলাকার উপস্থিত ধর্মপ্রাণ
মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন ।
ঈদের প্রধান জামায়াতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।
নামাজ শেষে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, ক্রিকেটার সাকিব আল হাসান, জেলা প্রশাসক ও পৌর মেয়র।
এছাড়াও পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজী সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, আবালপুর, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ মাগুরা জেলার শ্রীপুর,শালিখা, মহম্মদপুর সহ মোট জেলায় ৪৬৪টি ঈদগাহে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়েছে বলে জানাগেছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।