ঢাকাMonday , 19 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন

দেশ সময়
June 19, 2023 6:05 am
Link Copied!

সোলেমান আহমেদ মানিক: গণমাধ্যমকর্মী বা সাংবাদিকতা একটি মহান পেশা, যা দিক দর্শন করে সর্বস্তরের জনগন। নিজেদের বিবেককে জাগ্রত করে সকল অপরাধীদের মুখোশ উন্মোচন করাই একজন সাংবাদিকের কাজ।

Advertisement

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে জবাবদিহিতামূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইতোপূর্বে পেশাগত দায়িত্বপালনকালে নিহত সকল সাংবাদিক হত্যাকারীদেরও অনুরূপভাবে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক।

রোববার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা অভিন্ন কণ্ঠে এই আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় বৃহস্পতিবার (১৫ জুন) নিহত হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম নিহত হওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে দূর্যোগপূর্ণ ও বৃষ্টিময় বৈরী আবহাওয়ার মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সংবাদকর্মীসহ শ্রীমঙ্গলে কর্তব্যরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar