ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সব মোটরযানের জন্য বিআরটিএর জরুরি সতর্কবার্তা

Link Copied!

জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) বিআরটিএ গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং অন্যান্য অনুমোদিত রাষ্ট্রীয় জরুরি সেবার গাড়ি ছাড়া কোনো মোটরযানে বহুসুরের হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

Advertisement

বিআরটিএর মতে, এ ধরনের অননুমোদিত হর্ন শুধু শব্দদূষণই বাড়ায় না, বরং জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পাশাপাশি এসব হর্ন চালকদের অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চালনায় উৎসাহিত করতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

সংস্থাটি জানায়, সম্প্রতি বিভিন্ন ধরনের মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়কে শৃঙ্খলাও ব্যাহত হচ্ছে।

Advertisement

এ পরিস্থিতিতে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বহুসুরের হর্ন এবং বিকট বা তীব্র শব্দ সৃষ্টি করে এমন যেকোনো অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সংস্থাটি আরও জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করে কেউ অননুমোদিত হর্ন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।