ঢাকাWednesday , 26 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক-১

দেশ সময়
July 26, 2023 7:50 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে গত ২৪ জুলাই রাতে শ্রীপুর থানার এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গ্রামের ওপায়দা বাজার এলাকায় পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া- টু বরিশালগামী যাত্রীবাহী ইমন পরিবহণ থেকে ৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম ( ৪১)কে আটক করে পুলিশ এবং গাঁজা উদ্ধার করে। আটক মনিরুলের পিতার নাম আমিনুদ্দিন ঢালী সে কুষ্টিয়ার মিরপুর এর দক্ষিন কাটদাও গ্রামে বাসিন্দা। এ-ব্যাপারে মাগুরা শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar