ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে যৌথ অভিযানে নারী মাদককারবারি আটক

দেশ সময়
November 4, 2024 1:57 pm
Link Copied!

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে রহিমা বেগম (৫৮) নামে ওই নারীকে আটক করা হয়। আটক রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাত ১২ টার দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের একটি বাড়িতে মাদক বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে রহিমা বেগমের দখলে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর টের পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) আগেই পালিয়ে যায়।

Advertisement

অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ জানান, শেরপুর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পলাতক রফিকুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।