ঢাকাMonday , 30 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শফিক রেহমান আজ আদালতে আত্মসমর্পণ করবেন

দেশ সময়
September 30, 2024 10:22 am
Link Copied!

অবশেষে আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন সাংবাদিক শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডাদেশ মাথায় নিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক শফিক রেহমানের আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ।

তবে এরই মধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ায় জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক যায়যায় দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে।

Advertisement

তার আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ কালবেলাকে বলেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক উচ্চ আদালতে আপিল করার শর্তে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা প্রজ্ঞাপন জারি করায় একবছর পর্যন্ত স্থগিত থাকবে শফিক রেহমানের সাজা। অবিলম্বে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar