ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

Link Copied!

রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে চলমান বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।

সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ সহায়তার ঘোষণা দেয়।

এ উপলক্ষে ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি চুক্তিতে সই করেন।

Advertisement

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ। তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

Advertisement

তিনি জানান, এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা কর্মসূচির অংশ। এছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশটি ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।

নতুন এ অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা উন্নয়ন এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।