ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ, দুর্ভোগ চরমে

দেশ সময়
November 21, 2024 2:57 pm
Link Copied!

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহাখালীতে রেললাইন অবরোধ করেন চালকরা।

Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা অবরোধ শুরু করেন।

অবরোধের কারণে মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

Advertisement

ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, মঙ্গলবার (১৯ নভেম্বর) আগামী তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।