ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে যুবলীগের শান্তি সমাবেশ

দেশ সময়
November 8, 2023 4:40 pm
Link Copied!

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাঙ্গাবালীতে উপজেলা যুবলীগের আয়োজনে রাঙ্গাবালী সদরে আওয়ামী লীগ পাটি অফিস থেকে যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটি অফিসে এসে শেষ হয়। এরপর আওয়ামী লীগ অফিস রুমে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ পদ প্রত্যাশী মশিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও শহিদ হোসেনের সঞ্চালনায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা সাবেক সাধারন সম্পাদক মোঃ মিলন খলিফা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশ বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় আসতে দিবে না। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।