ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

দেশ সময়
February 8, 2024 5:03 am
Link Copied!

মো: মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। বুধবার রাতে উদ্ধার করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

মৎস্য বিভাগ জানায়, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের দ্বিতীয় দিন বুধবার দিনভর মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার সোনার চর, কলাগাছিয়া, চরআন্ডা এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে ১১ হাজার মিটার কারেন্ট জাল, ২১টি বেহুন্দি জাল এবং ১৭টি চরঘেরা জাল জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো সদর ইউনিয়নের সামুদাবাদ স্লুইজ ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুড়িয়ে ধ্বংস করা জালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।