ঢাকাFriday , 2 February 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে ঝাঁক ঝমক ভাবে যুগান্তর এর প্রতিষ্ঠা বার্ষিকী পলিত

দেশ সময়
February 2, 2024 4:04 pm
Link Copied!

মো. মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ‘সত্য প্রকাশ সর্বদা আপাসহীন যুগান্তর। তাই এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। নিরপক্ষ এবং বষ্টনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পত্রিকাটি পাঠকের কাছে জায়গা করে নিয়েছে। উন্নয়ন-সম্ভাবনার খবরগুলো তুলে ধরছে, ভূমিকা রাখছে দেশ এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায়। প্রত্যাশা থাকবে এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখবে যুগান্তর।
‘সত্যর সন্ধান নির্ভীক’ দুই যুগ পেরিয়ে দৈনিক যুগান্তর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় যুগান্তরের স্বপদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। পরে কেক কেটে এবং উপজেলা প্রাঙ্গণ শোভাযাত্রা করে রজতজয়ন্তী উদযাপন করা হয়। এতে দেড় শতাধিক লোক অংশ নেন।
যুগান্তরের ষ্টাফ রিপোর্টার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা নির্বাহী কর্মকর্তা মা. মিজানুর রহমান।
সভায় অতিথিদর মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসান, রাঙ্গাবালী সরকারি কলজের অধ্যক্ষ তরিকুল হাসান সোহাগ, খালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব, উপজলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল পাশা ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহল প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা রিপন খদকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, উপজলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসন শোভন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাত হোসন, যুগান্তর স্থানীয় প্রতিনিধি বনি ইয়ামিন, পায়রা বন্দর প্রতিনিধি আজিজুর রহমান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেরর শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।