ঢাকাTuesday , 29 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

যানজট কমাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ

দেশ সময়
October 29, 2024 11:30 am
Link Copied!

যানজট কমাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

Advertisement

‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’প্রকল্প নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাস্তা প্রশস্তের কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে । এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, প্রকল্পে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বরাদ্দ দেয়া বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট দেয়া হবে না। আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেয়ার অনুরোধ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।