ঢাকাSaturday , 24 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কের দুইপাশে ফুল গাছের চারা রোপন

দেশ সময়
June 24, 2023 3:37 pm
Link Copied!

সোলেমান আহমেদ মানিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়

Advertisement

উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জগৎজ্যেতি ধর শুভ্র, ফিনলে টি কোম্পানীর ডিজিএম জিএম শিবলি, জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব ও মোয়াজ্জেম হোসেন ছমরু, ভিক্টোরিয়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালাসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপর কর্মসূচিতে ভানুগাছ রোডস্থ বিটিআরআই রাস্তার সম্মুখ হতে টি রিসোর্ট এন্ড মিউজিয়াম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার দুপাশে এক হাজার কৃষ্ণচূড়া ও রাধাচুড়া ফুল গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল দর্শনীয় স্থান সমুহের সড়কের দুপাশে ফুলের গাছ লাগানো হবে বলেও জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar